International

আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার

সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। গত সপ্তাহের শেষ দিকে তেলের মূল্যবৃদ্ধির যে ধারা শুরু হয়েছিল, আজ নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে তা অব্যাহত আছে। পশ্চিমা বিশ্ব ও এশিয়ার বেশির ভাগ দেশে আজ সপ্তাহের প্রথম দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। সে কারণে তেলের দাম আজ বেড়েছে। খবর রয়টার্সের

27 Sep 2026